Header Ads Widget

Responsive Advertisement

ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদনে বিশেষজ্ঞ প্যানেলের সায়

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা শর্তসাপেক্ষে অনুমোদনের জন্য একটি বিশেষজ্ঞ প্যানেলের সবুজ সংকেত পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।


বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুজনের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা শুক্রবার বৈঠক করে অনুমোদনের পক্ষে সায় দেন।   
এনডিটিভি জানিয়েছে, সিডিএসসিওর সায় পাওয়ায় এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দপ্তরে (ডিসিজিআই) পাঠানো হবে। 
ডিসিজিআইয়ের অনুমোদন পাওয়ার পর এ মাসেই নাগরিকদের টিকা দেওয়া শুরু করতে চায় ভারত সরকার। সেজন্য শনিবার সব রাজ্যে মহড়া হওয়ারও কথা রয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব
ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।
জানুয়ারির মধ্যেই ওই টিকার প্রথম চালান দেশে পৌঁছে যাবে বলে এর আগে আশা প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 

Click Me 




Post a Comment

0 Comments